আজ থেকে ভারতের ওপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

আজ থেকে ভারতের ওপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের ঘোষিত এই শুল্ক কার্যকর হয়েছে আজ বুধবার (২৭ আগস্ট) থেকে।

এই অবস্থায় ‘মেক ইন ইন্ডিয়া’ বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে ভারতের। খবর বিবিসির।

ট্রাম্পের শুল্কের জবাবে ভারতে উৎপাদন ও ভোগ বা বেচাকেনা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্বপ্ন

তিনি বলেন, ‘আমাদের স্বনির্ভর হতে হবে হতাশা থেকে নয়, গর্ব থেকে। বিশ্বজুড়ে অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে, আমরা বসে কাঁদব না, উঠে দাঁড়াবো।’

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের কঠোর শুল্কের প্রতিক্রিয়াতেই মোদির এসব ঘোষণা। এই শুল্ক ভারতের রপ্তানি নির্ভর শিল্পে কোটি মানুষের জীবিকা বিপন্ন করবে।

মার্কিন ব্রোকারেজ প্রতিষ্ঠান জেফরিজ মনে করছে, বছরের বাজেটে ১২ বিলিয়ন ডলারের আয়করের ছাড় ঘোষণার পর এবার জিএসটি হ্রাসের ফলে প্রায় ২০ বিলিয়ন ডলারের ভোগব্যয় বাড়বে।

নতুন এই শুল্ক কার্যকর হওয়ার ফলে ভারতের যে সব খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে রয়েছে তৈরি পোশাক, রত্ন ও গয়না, জুতা ও ক্রীড়া সামগ্রী, আসবাবপত্র ও রাসায়নিক পণ্য। এসব খাতে এখন যুক্তরাষ্ট্রের শুল্কহার ৫০ শতাংশে পৌঁছেছে, যা ব্রাজিল ও চীনের শুল্কের সমপর্যায়ে। তবে কিছু খাত যেমন ফার্মাসিউটিক্যালস ও কম্পিউটার চিপস এখনও ছাড়ের আওতায় আছে।

সূত্র : বিবিসি

 

আরোও পড়ুনঃ আজও শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ