কেরাণীগঞ্জে জমে উঠতে শুরু করেছে কোরবানীর পশুর হাট

Uncategorized কেরানীগঞ্জ সারাদেশ

আরিফ খান

………

আগামী ২৮ মে পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে কেরাণীগঞ্জে প্রায় আটটি স্থানে বসছে কোরবানী হাট।
ইতোমধ্যে গরু, মহিষ, ছাগল এসেছে হাটগুলোতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা পশু নিয়ে আসছেন। কেরাণীগঞ্জের স্থানীয় খামারীদের গরুও হাটে স্থান নিচ্ছে। শরীফ এগ্রো, আব্দুল্লাহ ক্যাটল ফার্ম, সুপার গ্রীন এগ্রোসহ শতাধিক ফার্ম থেকে গরু আসছে হাটে।

দিনাজপুর থেকে আগত গরু ব্যাবসায়ী ওবায়দুল জিনজিরা কোরবানী হাটে ১৩টি গরু নিয়ে এসেছেন। তিনি জানান হাটের পরিস্থি ভালো। জমজমাট হতে আরো কিছু সময় লাগবে। ব্যাবসা ভালো যাবে বলে আশাবাদ করেন।

জাহাঙ্গীর মিয়া নামের ফরিদপুর থেকে আগত আরেক ব্যাবসায়ী জানান হাটে আনা গরুর পরেও আরো ১২টি গরু আসবে। গরুগুলো পালতে যথেষ্ট খরচ হয়েছে, খাবারের উচ্চমূল্যের জন্য। যথাযথ দাম না পেলে বিপাকে পড়তে হবে। ভারতীয় গরু আসলে ব্যাবসয়ীরা ক্ষতিগ্রস্থ হবেন এমন আশঙ্কার কথাও জানিয়ে রাখেন তিনি।

হাটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে তৎপর রয়েছে প্রশাসন। নিয়মিত টহলসহ নানান কার্যক্রমের মাধ্যমে শৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করে যাবে বলে জানায় পুলিশ।