প্রতিবেদকঃ আল ইমরান রাফি
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিন কেরানীগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ নুরুল আলম ওরফে টেকনাফ নুরুইল্লা নামের ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা দক্ষিন (ডিবি) পুলিশ ।
ডিবি জানায়,গতকাল ৩০ আগস্ট রবিবার রাত ১১ টায় দক্ষিন কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝিলমিল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে নুরুল আলম ওরফে টেকনাফ নুরুইল্লা নামের ১ জনকে আটক করা হয়, এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, নুরুল আলম ওরফে টেকনাফ নুরুইল্লা কক্সবাজারের টেকনাফ থানার বড় মাদক ব্যবসায়ী,
আটক নুরুল আলম ওরফে টেকনাফ নুরুইল্লা কক্সবাজার জেলার টেকনাফ থানার মৌলভীপাড়া এলাকার শাহ আলম মিয়ার ছেলে।
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিন এর অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানায়, গতকাল রাতে চুনকুটিয়া ঝিলমিল হাসপাতালের সামনে থেকে নুরুল আলম নামের ১ জনকে আটক করা হয়েছে, নুরুল আলম পেশাদার মাদক ব্যবসায়ী,তার বিরুদ্ধে প্রচলিত আইনে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

