ডাকসু নির্বাচন: আজ প্রচার-প্রচারণার শেষ দিন , ভোট মঙ্গলবার

ডাকসু নির্বাচন: আজ প্রচার-প্রচারণার শেষ দিন , ভোট মঙ্গলবার

রাজনীতি

দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচন । এবারের ডাকসু নির্বাচনে ভিন্নধর্মী প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

তবে আজ রোববার (০৭ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন। শেষে দিনকে ঘিরে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন নির্বাচনের প্রার্থীরা।

এ সময় তাদের ভিসি চত্বর, মল চত্বর, কলাভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করতে দেখা যায়। শেষ দিনেও প্রচারণা চালাবে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

প্রার্থীদের দাবির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে বুথ সংখ্যা বাড়িয়েছে নির্বাচন কমিশন। বুথ সংখ্যা বাড়িয়ে ৭০০ থেকে ৮১০ করা হয়েছে।

এদিকে ডাকসু নির্বাচন কে ঘিরে আগামী ৮-১০ সেপ্টেম্বরের মধ্যে ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডিধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের যেসব সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নয় কিন্তু ক্যাম্পাসের ভেতরে থাকেন, তাদের জরুরি প্রয়োজনে আসা-যাওয়া এ জন্য প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

আরোও পড়ুনঃ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা