ঢাকা-মাওয়া একপ্রেসওয়েতে ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় আজ ২৫ জানুয়ারি রাতে আনুমানিক ৩টায় ধলেশ্বরী টোল প্লাজার সামনে হাইওয়েতে একটি সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায় মাওয়া থেকে ঢাকা গামী পরিবহন এবং কোয়েল পাখির একটি পিকআপ ভ্যানের পিছন থেকে দাক্কা দে এতে কোয়েল পাখির পিকআপ ভ্যানর ড্রাইভার ঘটনা স্থানে মারা যান এবং পিকাআপ ভ্যানে কোয়েল পাখির মালিকের একজন প্রতিনিধি ছিলেন, তিনি গুরুত্বর আহত হন। আহত ব্যক্তিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এবং মৃত ব্যক্তির লাশ বর্তমানে হাসারা হাইওয়ে থানায় আছে। মৃত ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তির কোন ঠিকানা এখনও পাওয়া যায়নি । তবে মাওয়া থেকে ঢাকা গামী বাসটি এখনও সনাক্ত করা সম্ভব হয়নি ।
আরও পড়ুন : জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা লুটও করেছিল: মির্জা ফখরুল

