ঢাকা-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

রাজনীতি সারাদেশ

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত ঢাকা-২ ও ঢাকা-৩ এই দুই আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।

তিনি জানান, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনের আচরণবিধি ও বিধিমালা অনুযায়ী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঢা কা – ২ আসনটি কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী, শাক্তা, তারানগর, বাস্তা, রোহিতপুর, কলাতিয়া ও হযরতপুর ইউনিয়ন এবং সাভার উপজেলার ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়ন নিয়ে গঠিত।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ঢা কা – ২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন—বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম এবং ঢাকা জেলা জামায়াতের শুরা সদস্য ও দলটির মনোনীত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসান।

আরোও পড়ুনঃ টর্চ জ্বালিয়ে যুদ্ধবিরতির বার্তা দিয়ে ভাইরাল সেই তরুণ সাংবাদিক নিহত