১৯৪১ সালে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামী আজ পর্যন্ত ছয়জন নেতাকে জামায়াত আমির হিসেবে নির্বাচিত করেছে। ১৯৫৬-১৯৬০ সালে মাওলানা আবদুর রহিম, ১৯৬০-১৯৭১ ও ১৯৯২-২০০০ সালে অধ্যাপক গোলাম আযম, ১৯৭৯-১৯৯২ সালে আব্বাস আলী খান (ভারপ্রাপ্ত), ২০০০-২০১৬ সালে মতিউর রহমান নিজামী, ২০১৬-২০১৯ সালে মকবুল আহমদ এবং সর্বশেষ ডা. শফিকুর রহমান ২০১৯ ও ২০২২ সালে দুইবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
চলতি বছরের ডিসেম্বর মাসে ডা. শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী ওই সময়ের মধ্যে নতুন জামায়াত আমির নির্বাচন সম্পন্ন হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, কেন্দ্রীয় সংগঠনগুলোর মেয়াদ তিন বছর।
আমিরের দায়িত্ব: নির্বাচিত আমির পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারিসহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন।দলটির গঠনতন্ত্র অনুযায়ী, আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা তিন জনের একটি প্যানেল নির্বাচন করেন। সাধারণত এই প্যানেল থেকেই সারা দেশের রুকন সদস্যরা গোপন ভোটে একজনকে আমির হিসেবে নির্বাচিত করেন। তবে ভোটাররা চাইলে প্যানেলের বাইরের যে কাউকে ভোট দিতে পারেন।
আরোও পড়ুনঃ আজ পবিত্র ফাতেহা – ই – ইয়াজদাহম

