
ঢাকার কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রজেক্ট এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে শাহ পরান (২৬) নামে এক ব্যক্তিকে গনপিটুনি দিয়ে র্যাবের হাতে সোপের্দ করেছে এলাকাবাসী। স্থাণীয়রা জানান, আজ দুপুরে শুভাঢ্যা বেগুন বাড়ি এলাকা থেকে শাহ পরান ঐ বাচ্চাটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঝিলমিল আবাসিক এলাকায় নিরিবিলি স্থানে জঙ্গলের মাঝে নিয়ে এসে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করে। অভিযুক্ত প্রতিবেশী হওয়ার সুবাদে বাচ্চাটিকে নির্জন জায়গায় নেয়ার সুযোগ পায়। এ সময় ঝিলমিল আবাসিক এলাকায় কর্মরত এক শ্রমিক বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশেপাশ থেকে লোকজন ঘটনা স্থলে এসে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে শাহপরানকে গনপিটুনি দেয়। পরে তাকে র্যাবের হাতে সোপর্দ করা হয়।

