কেরানীগঞ্জে ৫ কেজি গাজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

অপরাধ কেরানীগঞ্জ সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে ৫ কেজি গাজাসহ বাবুল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন)।

আজ ১৩ জুলাই সোমবার বিকাল ৪ টায় কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকার জমজম টাওয়ারের সামনে থেকে সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর থাকাবস্থায় ৫ কেজি ১০০ গ্রাম গাজাসহ বাবুল মিয়াকে আটক করা হয় ।

ডিবি সূএ জানায়,গ্রেফতার বাবুল মিয়া পেশাদার মাদকব্যবসায়ী, তিনি হাসনাবাদ কাচাবাজার এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকেন এবং তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার কুতুবপুর ইউনিয়নের শরিফবাগ শাহীবাজার এলাকায়।

ঢাকা জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন) এর অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিক্তিতে দক্ষিন কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে ৫ কেজি গাজা সহ বাবুল মিয়া নামের একজনকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরন করা হবে