ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১২ অক্টোবর) জিনজিরা ইউনিয়নের বন্দডাকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের পরপরই তাকে ছাড়াতে ডিবি কার্যালয়ে ছুটে আসেন শুভাঢ্যা ইউনিয়ন ১নং ইউনিট সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ।
ঢাকা জেলা ডিবি দক্ষিনের অফিসার ইনচার্জ আশফাক রাগিব হাসান নিশ্চিত করে জানান, সাদ্দামকে গ্রেফতারের পর বিএনপি পরিচয়ে নেতাকর্মীরা ডিবি কার্যালয়ের নিচে ভীড় করেন। এসময় বিএনপি নেতা পরিচয়ে রাজিব আহমেদ গ্রেফতারের বিষয়ে তার কাছে জানতে চান।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার সাদ্দাম হোসেন (৩২) কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের গোলাম বাজার পূর্ব বন্দডাকপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর ৩৬, তারিখ ১০ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর সংশোধিত ২০১৩ সালের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা রাজীব কেরানীগঞ্জের আলোকে বলেন, সাদ্দাম আমার নিকট আত্মীয় হয়। সে আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত না। সে আমার নিকট আত্মীয়ের কারেন আমাকে যেতে হয়েছে। ভুল তথ্য পেয়ে ডিবি তাকে গ্রেপ্তার করেছে।

