৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

সারাদেশ

এক হাজার ৭০২ প্রার্থীর নামসহ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই গেজেট জারি করেছে।

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শুরু হয়েছিল ৪৫তম বিসিএস নিয়োগ প্রক্রিয়া। এ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

এরপর ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। তাদের মৌখিক পরীক্ষা নেয়ার পর ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।