সাইবার হামলার আশঙ্কায় সাময়িক ভাবে বন্ধ এনআইডি সার্ভার

সারাদেশ

সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। সার্ভারটি পুনরায় সচল করতে কাজ করছেন সংশ্লিষ্ট বিভাগের কারিগরি দলের সদস্যরা।

বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, সার্ভার চালুর জন্য কারিগরি দল কাজ করছে। কাজ শেষ হলেই দ্রুত সার্ভারটি সচল করা হবে।

তবে সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে বিস্তারিত তথ্য কিংবা সার্ভারটি কখন নাগরিকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।