ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সকাল ১১ টা থেকে শুরু হওয়া এই বিতরন কার্যক্রমে এরই মধ্যে অনেক কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। রাত পোহালেই ভোট। এ উপলেক্ষে কেরানীগঞ্জে ঢাকা ৩ ও ঢাকা ২ আসনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে মধ্যে স্বচ্ছ ব্যালট বক্স, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপার,অমোচনীয় কালি সহ ভোটার তালিকা। প্রতিটি কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন।

সকাল থেকে কেরানীগঞ্জের সর্বত্র ছুটির আমেজ থাকলেও কর্মব্যস্ত কেরানীগঞ্জ উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। । নির্বাচনকালীন সময়ে উপজেলার সমস্ত ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে সমন্বয় করবেন তারা। পাশাপাশি, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এই কার্যালয় থেকে ।
সরেজমিন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে দেখা যায় সকাল থেকেই ঢাকা ২ ও ঢাকা ৩ আসনের বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও সহাকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম বুঝে নিতে উপজেলা প্রাঙ্গনে আসা শুরু করেন। কেন্দ্র ভিত্তিক সমস্ত সরঞ্জাম তাদের বুঝিয়ে দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারা। পুলিশ আনসার সদস্যদের ত্বত্তাবধানে গাড়িতে করে এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উমর ফারুকের সাথে কথা হলে তিনি জানান, আগামী কালকে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য শেষ সময়ের প্রস্তুতি চলছে। ইতি মধ্যে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। একটি গ্রহনযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোন ঘাটতি তাদের নেই। নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ র্যাব আনসার বাহিনী ঢাকা তিন ও ঢাকা দুই আসনে সর্বাত্মক সহযোগীতা করছে বলে জানান তিনি।

কেরানীগঞ্জে দুইটি সংসদীয় আসনে ঢাকা ৩ আসনে ভোট কেন্দ্র রয়েছে ১২৬ টি ঢাকা ২ আসনে রয়েছে ৯৫ টি।

