কেরানীগঞ্জে বালুর মাঠ এলাকা থেকে কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার

অপরাধ কেরানীগঞ্জ সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গ্রীন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে এক কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কিশোরীর নাম তানজিলা (১৭)। তিনি বাঘৈর রাজেন্দ্রপুর এলাকার মৃত হাবিবের মেয়ে এবং নাছলিমার সন্তান।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।