মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৩৫

মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৩৫

আন্তর্জাতিক

কাতারের রাজধানী দোহার পর ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে ইসরায়েলের হামলা চালিয়েছে। এ হামলার ঘটনার নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে ও আহত হয়েছেন কমপক্ষে ১৩১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি দাবি করেছে, হামলায় সানার দক্ষিণ-পশ্চিমের স্বাস্থ্য খাতের একটি মেডিকেল সেন্টার এবং আল-হাজমে স্থানীয় সরকারি কার্যালয় লক্ষ্যবস্তু করা হয়। বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।

হুথি মুখপাত্র ইয়াহইয়া সারে জানান, ইসরায়েলি হামলা প্রতিহত করতে তারা সারফেস-টু-এয়ার মিসাইল ব্যবহার করেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরায়েলি বিমানকে পিছু হটতে বাধ্য করা হয়েছে।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল-তাহরির এলাকার আবাসিক ভবন, একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমের সরকারি কমপাউন্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপে অনেকেই আটকে থাকতে পারেন।

দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করার চেষ্টা করছেন এবং হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

আরোও পড়ুনঃ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত: শেহবাজ