অবৈধ বালু ব্যবসা বন্ধে অভিযান; ১ জনকে অর্থদন্ড

কেরানীগঞ্জ হযরতপুর

অবৈধ বালু ব্যবসা বন্ধে অভিযান চালিয়েছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪ টায় হযরতপুর ইউনিয়নের আলীপুর ব্রিজ সংলগ্ন ইটাভাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া।

এসময় মাটি ব্যবস্থাপনা আইন ২০১০(সংশোধিত আইন ২০২৩) ১৫ ধারা মোতাবেক অবৈধভাবে বালু উত্তোলন এবং জনভোগান্তির কারণে বালু ব্যবসায়ী মোঃ মোক্তার হোসেনকে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এবং অভিযুক্ত ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজে লিপ্ত হইবেন না মর্মে প্রতিশ্রুতি দেন।

অভিযানকালে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ নিরু মিয়া সহ পুলিশের একটি টীম এবং ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন, নাজির রাজিব দত্ত ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জনাব ইব্রাহিম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরোও পড়ুনঃ প্রত্যয় কেরানীগঞ্জ সংগঠনের আত্মপ্রকাশ