ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ার পারমাণবিক কেন্দ্রে আগুন

ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ার পারমাণবিক কেন্দ্রে আগুন

আন্তর্জাতিক

ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার কুর্স্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে স্থাপনাটির একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয় ও আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার স্থানীয় প্রশাসন।

রাশিয়ার কর্মকর্তারা দাবি করেন, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনীয় ড্রোনটি ভূপাতিত করে। ড্রোনটির বিস্ফোরণে বিদ্যুৎকেন্দ্রের কিছুটা ক্ষতি হলেও বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

স্বপ্ন

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষকে পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন। ইউরোপীয় মিত্ররাও এ আহ্বান সমর্থন করেছেন। তবে জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে শান্তি বৈঠক এড়াচ্ছে।

এ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, পুতিন ইউক্রেনের নেতার সঙ্গে বৈঠকে প্রস্তুত আছেন, তবে একটি সুনির্দিষ্ট এজেন্ডা তৈরি হতে হবে। এখন পর্যন্ত কোনও এজেন্ডা প্রস্তুত হয়নি। জেলেনস্কি প্রতিটি প্রস্তাবে ‘না’ বলছে।

আরোও পড়ুনঃ একাত্তর ইস্যু ‘সমাধান’ চাইল এনসিপি, যা বললেন ইসহাক দার