প্রতিবেদকঃ আল ইমরান রাফি
কেরানীগঞ্জের দক্ষিণ খেজুরবাগ সাতপাখি এলাকায় মাদক ব্যবসার অভিযোগে মোঃ জনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার জনি দক্ষিণ খেজুরবাগ সাতপাখি এলাকার সেলিম মিয়ার বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মৃত হাজী আব্দুল মান্নান এবং মায়ের নাম হাজী আমবিয়া বেগম।
পুলিশের তথ্য অনুযায়ী, জনির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ, সুত্রাপুর ও বংশাল থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে দণ্ডবিধির ৩৯৩ ধারায় ছিনতাই/ডাকাতির প্রস্তুতি বা চেষ্টার অভিযোগে একাধিক মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
পুলিশের নথিতে ২০২৫ সালের ২ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা এবং এর পরবর্তীতে চার্জশিট দেওয়ার তথ্য পাওয়া যায়। এছাড়া ২০২২ সালের একটি মামলায় দণ্ডবিধির ৩৯৩ ধারায় চার্জশিট দেওয়ার তথ্য রয়েছে।
এছাড়া ২০১৮ সালের সুত্রাপুর থানার একটি মাদক মামলাসহ ২০১৯ সালের দক্ষিণ কেরানীগঞ্জ থানার ৩০২/৩৪ ধারার একটি হত্যা মামলায় তাকে তদন্তে সন্দিগ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে পুলিশি নথিতে দেখা যায়।
সম্প্রতি ‘কেরানীগঞ্জের আলো’তে খেজুরবাগ এলাকায় প্রকাশ্যে জনির মাদক ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
বিষয়টি নজরে আসলে ঢাকা জেলা পুলিশের কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক জানায়,সংবাদ দেখে মাদক ব্যবসায়ী জনিকে আটকের নির্দেশ দেই দক্ষিন কেরানীগঞ্জ থানার অলীনগর পুলিশ ফারিকে। অলীনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে খেজুরবাগের মাদক ব্যবসায়ী জনিকে আটক করা হয়েছে ।
তিনি আরোও জানান , গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

