ঢাকার কেরানীগঞ্জে ইকুরিয়া মোহাম্মাদীয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুকার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ ই সেপ্টেম্বর সকাল ৯.০০ ঘটিকায় মাদরাসা ময়দানে মাওলানা মো: মোরশেদ আলম এর সভাপতিত্বে উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন জাকির হোসেন।
প্রতিষ্ঠানের সুপার আলহাজ্ব নুরুল আমিন কাওসারী শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্যে কাওসারী বলেন, এই প্রতিষ্ঠান প্রথমিক পর্যায়ে যারা সহায়তা করেছিলেন আমরা প্রথমে তাদের জন্য দোয়া করি। আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান করতে পেরেছি। আপনারা মূল্যবান সময়ে এখানে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আগামিতে আমাদের প্রতি অনুষ্ঠানে আপনারা উপস্থিত হবেন বলে আশা করছি।
প্রধান অতিথির জাকির হোসেন বলেন, প্রিয় রাসুলুল্লাহ (সা:) এর আগমনে সারা জাহান ধন্য, আমাদের প্রিয় রাসুল (সা:) কে ভালোবাসতে হবে। এজন্য মাদ্রসায় যারা অধ্যায়ন করে তাদেরকে ভালোবাসা জরুরী। অত্র মাদ্রাসার পক্ষে আমাদের জান ও মাল দিয়ে সর্বত্র এগিয়ে আসতে হবে।
অন্যদের মধ্যে আরোও বক্তব্য রাখেন, অত্র কমপ্লেক্সের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান,সাধারণ সম্পাদক আলহাজ্ব হানিফ সাহেব, মেজবাহ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন।

