কেরানীগঞ্জে ধুমধাম করে হকার লীগ নেতার জন্মদিন পালন

Uncategorized অপরাধ কালিন্দী

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কালিন্দি ইউনিয়ন কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের জন্মদিন কেরানীগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে।

এ আয়োজনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল ৫ জুন (শুক্রবার) এই আওয়ামী নেতার হাউজিং কোম্পানি ইউরো-বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিমিটেডের উদ্যোগে কেরানীগঞ্জে কোম্পানির প্রধান কার্যালয়ে কোম্পানীর চেয়ারম্যান আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

জানা যায়, আনোয়ার ৪ আগষ্ট ঘাটারচরে ছাত্রদের ওপর হামলাকারীদের অন্যতম অর্থ ও অস্ত্রের জোগান দাতা এছাড়া গত এক যুগে বিএনপির  অনেক নেতা কর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করেছে এই হকারলীগের এই নেতা। এছাড়াও গত এক যুগে অন্যায় ভাবে আওয়ামীলীগের  প্রভাব খাটিয়ে এলাকার হিন্দু সম্পদ ও গরিব অসহায়দের সম্পদ দখল করে গড়ে তুলেছে আবাসন প্রযেক্ট।

এতো অন্যায় করার পরেও অভিযুক্ত এই আনোয়ারের জন্মদিনের আলোচনা সভায় বক্তারা তার ব্যবসায়িক সাফল্য ও নেতৃত্বগুণের প্রশংসাও করেন অংশগ্রহনকারীরা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় অনেকেই।

তাদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সংশ্লিষ্ট একজন নেতার জন্মদিনে এমন জাঁকজমকপূর্ণ আয়োজন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। উল্লেখ্য, স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে ইউরো-বাংলা বিল্ডার্সের বিভিন্ন আবাসন প্রকল্প নিয়ে বিতর্ক ও অভিযোগ রয়েছে। প্রকল্পের জন্য সাধারণ মানুষ ও সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগও বিভিন্ন সময়ে জানা গেছে। তবে স্থানীয়ভাবে আরও অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর ইউরো-বাংলা বিল্ডার্সের প্রকল্পগুলো সচল রাখতে হকার আনোয়ারের পরিবারের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক মহলের সঙ্গে আতাত করেছেন। জানা গেছে, ২০২৪ এর ৫ আগস্টে আওয়ামী সরকার পতনের পর থেকেই আনোয়ার হোসেন গা ঢাকা দিয়ে আছেন এবং বর্তমানে এই প্রভাবশালী আওয়ামী নেতা দেশের বাইরে অবস্থান করছেন।