অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে শনিবার আরও এক ইসরায়েলি সেনা বাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সদস্য নিহত হয়েছে।
সেনাবাহিনী জানায়, নিহত সার্জেন্ট ফার্স্ট ক্লাস এরিয়েল লুবলিনার (৩৪) গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মারা যাওয়া ৯০০তম ইসরায়েলি সেনা।
শনিবার (৩০ আগস্ট) খান ইউনিস এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সহযোদ্ধার বন্দুক থেকে দুর্ঘটনাবশত ছোড়া গুলিতেই তার মৃত্যু হয়েছে।

হিব্রু গণমাধ্যম জানায়, রোববারই তার রিজার্ভ দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল। এরপর পরিবার নিয়ে ব্রাজিল সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। গত জুন থেকে তিনি এই দফায় দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে, গাজায় স্থল অভিযান ও সীমান্তে সামরিক অভিযানের পর থেকে ইসরায়েলের ৯০০ সেনা নিহত হয়েছেন।
এর আগে শুক্রবার রাতে উত্তর গাজার জায়তুন এলাকায় সাঁজোয়া যানবাহনে বোমা বিস্ফোরণে সাতজন ইসরায়েলি সেনা আহত হন। বিস্ফোরণে গুরুতর আহত একজনকে হাসপাতালে রাখা হয়েছে, বাকিদের চিকিৎসা শেষে ছাড়িয়ে দেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আরোও পড়ুনঃ আজ তিন দলের সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

