চলতি সপ্তাহেই নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ : ইসি সচিব

চলতি সপ্তাহেই নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ : ইসি সচিব

সারাদেশ

নির্বাচন কমিশনের ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে। আর চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান।

চলতি সপ্তাহেই নির্বাচন কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে জানিয়ে ইসি সচিব বলেন, সীমানা নির্ধারণের ৮২টি আসনের বিপরীতে ২৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে চারদিন ধরে।

তিনি বলেন, ভোটকেন্দ্র বাড়ছে না, তবে তিন হাজার জন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একটি বুথে ৫০০ এর জায়গায় ৬০০ করে ভোটার থাকবে।

২২টি রাজনৈতিক দলের তদন্তের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই।

আরোও পড়ুনঃ জেলেনস্কি চাইলে ‘প্রায় সঙ্গে সঙ্গে’ এই যুদ্ধ শেষ করতে পারে