দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে ঝিলমিল চন্ডীতলা সংলগ্ন ফ্লাইওভারের নিচে চুনকুটিয়া থেকে সংযোগ সড়কগামী রাস্তায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
পরে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ টি উদ্ধার করে। দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, নিহত ব্যক্তির মাথার বাম পাশে থেতলানো জখম রয়েছে এবং মাথার অংশটি চ্যাপ্টা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি আরো জানান, মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করলেও এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
মরদেহ টি বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যদি কেউ এই ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে যেন দ্রুত স্থানীয় থানায় যোগাযোগ করেন।
আরোও পড়ুনঃ মার্কিন ঘাঁটিতে আবার হামলার হুমকি খামেনির

