দক্ষিণ কেরানীগঞ্জের ৫ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

কেরানীগঞ্জ রাজনীতি সোশ্যাল মিডিয়া

প্রতিবেদন : আল ইমরান রাফি

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্তর্গত ৫টি ইউনিয়নে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি এড. নিপুণ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

আংশিক আহবায়ক কমিটিতে জিনজিরা ইউনিয়নে আহ্বায়ক ওমর শাহ নেওয়াজ ও সদস্য সচিব মোঃ আজাদ হোসেনসহ ১৬ সদস্য বিশিষ্ট, তেঘরিয়া ইউনিয়নে আহ্বায়ক হাজী সামিউল্লাহ ও সদস্য সচিব জুয়েল মোল্লাসহ ৩ সদস্য বিশিষ্ট, কোন্ডা ইউনিয়নে আহ্বায়ক আফজাল শিকদার ও সদস্য সচিব এড. শাহিন রহমানসহ ৩ সদস্য বিশিষ্ট, আগানগর ইউনিয়নে আহ্বায়ক আসাদুর রহমান সফু ও সদস্য সচিব ইমান উল্লাহ মাস্তানসহ ৬ সদস্য বিশিষ্ট এবং শুভাঢ্যা ইউনিয়নে আহ্বায়ক আলী হোসেন আলী ও সদস্য সচিব মাহবুব আলম মামুনসহ ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন মাসের জন্য আংশিক কমিটি দেওয়া হইলো। আগামী ৭ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করে সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে জমা দিতে হবে।