মেডিসিন ক্লাবের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিনোদন

গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন ক্লাবের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়। এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ১৮০ জন মেডিসিয়ান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের সূচনা হয় এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে। এরপর দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আগত সম্মানিত উপদেষ্টাবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিত সবার জন্য ছিল একটি গর্বের মুহূর্ত।

এরপর থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রোগ ও তার আধুনিক ব্যবস্থাপনা নিয়ে একটি তথ্যবহুল সেমিনারের আয়োজন করা হয়। মেডিসিয়ানরা অত্যন্ত আগ্রহ ও মনোযোগের সঙ্গে সেমিনারটি শোনেন এবং তা তাদের জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেমিনারের পর অংশগ্রহণকারীদের নিয়ে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে সবার সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিমোহ ব্যান্ডসহ আরও কয়েকটি ব্যান্ড পারফর্ম করে, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। আনন্দ, সংগীত ও সৌহার্দ্যের মধ্য দিয়ে এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে।

এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
সেশন: ২০২০-২১
ব্যাচ: ইউএমসি ০৭
ইউনিভার্সেল মেডিকেল কলেজ

সহকারী সাধারণ সম্পাদক
কার্যকরী কমিটি (২০২৪-২৫)
মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিট