নির্বাচন কমিশন এর সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রোজার আগেই নির্বাচন এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সময় তিনি এ কথা জানান।
আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। রোজার আগেই নির্বাচন হবে তাই ভোটের ৬০ দিন আগে তপশিল ঘোষণা করা হবে।
আখতার আহমেদ বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত। এ ছাড়া নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
তিনি বলেন, প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী রাখার চিন্তা করছি। ভোটগ্রহণের ৩০ দিন আগেই আমরা এই সংখ্যা প্রকাশ করব। এছাড়া সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে। আশা করছি, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত হবে।
আরোও পড়ুনঃ দুবাইয়ে মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ওয়ালিউর রহমান

