তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, এনসিপিকে বিকল্প প্রতীকে আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে।
আখতার আহমেদ বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। সেই তালিকায় শাপলা প্রতী ক নেই।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, প্রতীকের বিষয়ে আমরা বলেছি, আমাদের প্রতীক শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা । আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি তা থেকে সরছি না।
তিনি বলেন, এনসিপির নিববন্ধন যে প্রতীকে হবে সেটা অবশ্যেই শাপলা, সাদা শাপলা আথবা লাল শাপলা- এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। যদি করা হয় তা হলে আমরা আবার আপনাদের সামনে আসব।

