আল ইমরান রাফিঃ
ঢাকার কেরানীগঞ্জে তেঘড়িয়া ইউনিয়ন বিএনপির ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাজী সামিউল্লাহ’কে আহ্বায়ক এবং জুয়েল মোল্লাকে’কে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুয়েল মোল্লা।
বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা।

