আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী, ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী, ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

সারাদেশ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ লাগা আগুনের তীব্রতা বাড়ছে। এই অবস্থায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী

আর নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। ইতোমধ্যে একাধিক ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।

এতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট। এ ছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।

এদিকে, ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে তাদের ০টি ইউনিট কাজ করছে। আরো ৬টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। আগুনের পর থেকে ফ্লাইট রাডারে বন্ধ দেখাচ্ছে বিমান চলাচল।

বিমানবন্দরের একটি সূত্র জানায়, অগ্নিকাণ্ডের কারণে শাহজালালে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। ঢাকাগামী কিছু ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী

আরোও পড়ুনঃ শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন, ফ্লাইট ওঠানামা বন্ধ