কালের কন্ঠের সাংবাদিক আলতাফ হোসেন মিন্টুর মায়ের মৃত্যু

Uncategorized আমার ইউনিয়ন কেরানীগঞ্জ সারাদেশ

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা কালের কন্ঠের প্রতিনিধি সাংবাদিক আলতাফ হোসেন মিন্টুর মা শামসুন্নাহার বেগম (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। আজ শনিবার রাতে কেরানীগঞ্জ জিনজিরা নিজ বাসা অসুস্থ হয়ে পড়লে মিটফোর্ড হাসপাতালে নেওয়া পথে মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহার দিন রাতে ব্রেন স্টোক করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার এক হাত এক পা অবস হয়ে যায়। তিনি হাসপাতালে পাঁচদিন চিকিৎসা নিলে হাসপাতাল থেকে রিলিজ দিলে বাড়িতে আসেন । আজ শনিবার ৮টার দিকে হঠাৎ বাসায় অসুস্থ হয়ে পড়লে ফের মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তিনি দুই ছেলে দুই মেয়র নাতি- নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল সকাল ১০টায়
নিজ গ্রামের মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে শামসুন্নাহার বেগমের মৃত্যুতে কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন।