ঢাকার কেরানীগঞ্জে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই পতাকা উত্তোলন করা হয।
জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ–এর কেরানীগঞ্জ মডেল থানা শাখার কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার পতাকা উত্তোলন করেন। পরে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। #

