কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (০৮ জুলাই) সুমবার বিকেল ৪টার সময় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহবায়ক মনির হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের সংগঠনিক সম্পাদক সহিদুল হক চৌধুরী রাসেল, ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান,ঢাকা জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাসুদ আহমেদ,ঢাকা জেলা যুবলীগ যুগ্ন আহ্বায়ক হাজি এইচ এম সেলিম,,, ঢাকা জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক এরফান উদ্দিন সহ কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

 

বিশেষ অতিথির বক্তব্যে সহিদুল হক চৌধুরী রাসেল বলেন, বাংলাদেশের উন্নয়নে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তিনিই আজকে বাংলাদেশকে সমৃদ্ধির পথে চালিত করেছেন। আর এই উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারী রোধ করতে পারবে না। তার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগকে এগিয়ে যেতে হবে।