দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় কেরানীগঞ্জ সেনা ক্যাম্পের পরিচালিত
যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
আটককৃত যুবকের নাম মোঃ আরমান (৩৫)। সে একই এলাকার মোঃ রিয়াজুল হকের ছেলে।
সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্র ও দেশী- বিদেশী মাদকসহ তাকে আটক করা হয়।
কেরানীগঞ্জ সেনা ক্যাম্প সুত্রে জানাযায়, তাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আটককৃত যুবক মোঃ আরমান এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় কেরানীগঞ্জ সেনা ক্যাম্পের পরিচালিত একটি যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। পড়ে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৩ বোতল ফেন্সিডিল, ৫০ বোতল ইম্পিরিয়াল হুইস্কি এবং ২০ বোতল অন্যান্য বিদেশি মদ। দেশীয় অস্ত্রের মধ্যে ২টি রামদা, ১টি কাঁচি, ২টি চাপাতি, ২টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল, ১টি সাধারণ কুড়াল এবং ১টি লোহার রড (আয়রন স্টিক) জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
সেনা ক্যাম্পের সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক ও অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনা ক্যাম্প সুত্রে আরো জানাযায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। #
রাজু আহমেদ।
০১৮৭৭৩৮৭৭৩৮
৩ ফেব্রুয়ারী ২০২৬

