দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন: মির্জা ফখরুল

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন: মির্জা ফখরুল

সারাদেশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি৷

মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে৷ এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে।

ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের ব্যাপারে রাজনীতি জড়িত আছে৷ দেশের সম্মান জড়িত আছে। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা৷ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ভারতের সঙ্গে মিউচুয়াল সম্পর্কের মাধ্যমে এসব সমাধান করা হবে৷

আরোও পড়ুনঃ মুসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩