আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা জানান, ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে পর্যটকরা রাতযাপন করতে পারবে কিনা সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
প্রসঙ্গত, জীববৈচিত্র্য রক্ষা করতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মাসের জন্য বন্ধ হয় সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ।
এতে দ্বীপের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘদিন বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচলও। যাতায়াত বন্ধ থাকায় জেটিঘাট এখন সুনসান নীরব, কর্মহীন সময় কাটাচ্ছেন জাহাজের কর্মচারীরা।
সরকার জানিয়েছিল, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক টেকসই পর্যটন অঞ্চলে রূপ দিতে কাজ চলছে।
আরোও পড়ুনঃ রাফাহ শহরে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২৮

