শুভাঢ্যা মাঠের কোনায় জাল নোট কারবারির পর এবার ইয়াবা ব্যবসায়ী আটক

Uncategorized

কেরানীগঞ্জ শুভাঢ্যা ইউনিয়নে জাল টাকা কারবারি গ্রেপ্তারের পর এবার ইয়াবাসহ ১ ইয়াবা ব্যবসায়ীকে আটক করে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশে ডিবির ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতা এবং ঢাকা জেলা দক্ষিন ডিবির ওসি রেজাউল করিমের নেতৃত্ব ঢাকা জেলা দক্ষিণ ডিবি টিম মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কেরানীগঞ্জে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তার ধারবাহিকতায় অভিযানের অংশ হিসেবে আজ  দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা মাঠেরকোণা ঝিলমিল থেকে কদমতলী যাওয়ার মেইন রাস্তার পশ্চিম পার্শ্বে মেজবান কাচ্চি ঘরের সামনে সন্দেহভাজন হিসেবে মো: মাসুম (৩৭) কে আটক করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা দক্ষিন ডিবির ওসি রেজাউল করিম জানান, গ্রেপতারকৃতের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।  ২০১৮ সনের মাদক আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।।মাদক ও সকল অপরাধের বিরুদ্ধে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।