জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যামূলক কাজের পাঁচটি শর্তের চারটিই পূরণ করেছে ইসরায়েল । তদন্তকারীরা বলেছেন, এতে উসকানি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত ৭২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এবং প্রজনন রোধ করার মতো কাজগুলো করেছে।

প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রতিবেদনটি বিকৃত ও মিথ্যা। জেনেভায় ইসরায়েলি রাষ্ট্রদূত জাতিসংঘের অনুসন্ধানের নিন্দা জানিয়ে একে ভুয়া ও মানহানিকর অভিযোগ বলে উল্লেখ করেছেন।
আরোও পড়ুনঃ শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান

