ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে কারখানা থেকে প্রচুর ভেজাল বাচ্চাদের চকলেট জব্দ করা হয়েছে। এ সময় বিভিন্ন প্রকার কেমিক্যাল মিশিয়ে চকলেট ও শিশু খাদ্যে তৈরির দায়ে মো: হাফেস ও জয়নাল আবেদীন নামে দুইজনকে আটক করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে আটককৃতদের একমাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
রবিবার ১২ অক্টোবর দুপুরে অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেলে। অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (কেরানীগঞ্জ মডেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।

জান্নাতুল মাওয়া বলেন, জিনজিরায় বিভিন্ন জায়গায় অবৈধ চকলেট ও শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানগুলো চকলেট তৈরিতে কালার, হাইড্রোজ, গলিত মম, পেরাছিন, বিভিন্ন প্রকার ভেজাল ফ্লেবার, গ্লুকোজ, গ্রিন রং, চকবার ফ্লেবার, কমলা কালার রং ব্যবহার করতো। যা শিশুসহ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। এ ধরনের উপাদানের তৈরি খাদ্য শিশুদের পেটে গেলে কিডনি লিভার ড্যামেজ হয়ে যাবে।

এ সময় বাসা বাড়িতে কোন প্রকার কোন প্রকার অনুমোদন ছাড়া চকলেট লজেন্স উৎপাদন করায় মো: হাফেজ ও জয়নাল আবেদীন নামক ২ জনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এবং প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেয়া হয়।


