দক্ষিণ কেরানীগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

অপরাধ কেরানীগঞ্জ হযরতপুর

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ অস্ত্রসহ এক যুবককে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।  বৃহস্পতিবার রাতে পানগাও পোর্ট সংলগ্ন দোকান বাড়ি মোর এলাকা থেকে একটি অস্ত্রসহ যুবক কে গ্রেপ্তার করা হয়, একই সময় মাদক মামলার অপর এক আসামীকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রসহ গ্রেপ্তারকৃতের নাম: রাব্বি সরকার (২৫) এবং মাদক মামলায় গ্রেপ্তারকৃতের নাম জাহাঙ্গীর (৩০)। গ্রেপ্তারকৃতদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় বলে জানা গেছে।

দক্ষিন কেরানীগঞ্জ থানা থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পানগাও পোর্ট এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের এসআই সুরুজ্জামান নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে  তাদের গ্রেফতার করে। এ সময় রাব্বির কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি  জানায়, সে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, মুন্সিগঞ্জ জেলা শাখার সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আখতার হোসেন বলেন- একটি  অস্ত্রসহ যুবক কে আটক করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান আল রাফি:

আরোও পড়ুনঃ বিএনপি নেতার সহযোগিতায় বিদেশে পালানোর চেষ্টা সেচ্ছাসেবক লীগ নেতার