প্রচারণায় প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করলো জামায়াত

প্রচারণায় প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করলো জামায়াত

রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিয়েছে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের অংশগ্রহণে মোটরসাইকেল র‍্যালির সময় দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানান দলটির মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নির্বাচন উপলক্ষে জেলা ও মহানগর পর্যায়ে মোটরসাইকেল র‌্যালি বেড়ে গেছে। তবে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় আমিরে জামায়াত সব ধরনের মোটরসাইকেল শোভাযাত্রা ও র‌্যালি বন্ধের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলা/মহানগরী নির্বাচনী এলাকায় মোটর সাইকেল র‌্যালি ও শোভা যাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচিতে কয়েকটি দুর্ঘটনা ও আহতের প্রেক্ষাপটে আমিরে জামায়াত এখন থেকে সকল জেলা/মহানগরী নির্বাচনী এলাকায় মোটর সাইকেল র‌্যালি ও শোভা যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

আরোও পড়ুনঃ নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে : অর্থ উপদেষ্টা