ঢাকার কেরানীগঞ্জে শাক্তা ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নং ওয়ার্ডের সভাপতি সাফায়েত ও সাধারণ সম্পাদক অন্তরকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোনাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুইজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাক্তা ৭ নং ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
আগামী ২৬ মার্চকে কেন্দ্র করে মডেল থানায় বিভিন্ন এলাকায় নাশকতার চেষ্টা হতে পারে এমন অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গতিবিধি পর্যবেক্ষণে রাখে।
এরই ধারাবাহিকতায় বুধবার রাতে কেরানীগঞ্জের মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বের অভিযোগসহ সাম্প্রতিক ঘটনার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান , এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
আগামী ২৬ মার্চকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের কেও কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় কোন অপতৎপরতা যেন করতে না পারে, সেই লক্ষে আগে থেকেই আমরা ব্যবস্থা নিচ্ছি। নিষিদ্ধ সংগঠনের যে সকল ব্যাক্তি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

