বন্যার কারণে পিছিয়ে গেল চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’

বিনোদন সারাদেশ

হঠাৎ দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে আপাতত পিছিয়ে গেল বহুল প্রতীক্ষিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’-এর মুক্তি।
প্রথমে আগামী ২৪ জুলাই ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি আগামী ৯ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কামরুজ্জামান আর প্রযোজনা করেছেন আলম মাল্টিমিডিয়া । উক্ত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, সৌরভ ফারসী, আঁখি চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, সাবেরী আলম, কাজী হায়াৎ, রেবেকা, সুব্রত,নাদের চৌধুরী,আরমান পারভেজ মুরাদ, আজাদ আবুল কালাম,রিনা খান,রাশেদা চৌধুরী, হারুন কিসিঞ্জার ও শিবা সানু । পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “স্নেহের বন্ধন “এর
প্রযোজক মো: শাহ আলম জানান,
বন্যায় দেশের মানুষের দুর্ভোগের সময়ে উৎসবমুখর পরিবেশে সিনেমা মুক্তি দেওয়া সমীচীন হবে না বলেই মুক্তির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। এখন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ৯ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।