ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা, আবহাওয়া অধিদপ্তরের

আবহাওয়া সারাদেশ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, আজ মঙ্গলবার তাপমাত্রা কমে শীতের দাপট বাড়তে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ (১৭ নভেম্বর ২০২৬) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।