‘অন্ধ আওয়ামী লীগ যেমন কুৎসিত বিকৃত ছিল, অন্ধ আওয়ামী লীগবিরোধীরাও তাই’

রাজনীতি সারাদেশ

‘অন্ধ আওয়ামী লীগ যেমন কুৎসিত বিকৃত ছিল, অন্ধ আওয়ামী লীগবিরোধীরাও তাই’- এমন রহস্যময় মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগের দিন বৃহস্পতিবারও আওয়ামী লীগকে নিয়ে একটি রহস্যময় পোস্ট পোস্ট দেন তিনি। ওই পোস্টে রুমিন লেখেন, ‘মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে।’

 

ইতোমধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে তার এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

তার আগে মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে জাতীয় সংলাপে আওয়ামী লীগকে রাখার পক্ষে মত দেন রুমিন ফারহানা। তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে আলোচনা হতে পারে, তবে সেটি জাতীয় সংলাপ হবে না।