বাংলাদেশিদের চিকিৎসা বাতিল করে বিপাকে কলকাতার হাসপাতালগুলো

বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেয়ার ঘোষণা দিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশি রোগীরা কলকাতার হাসপাতালে তাদের অস্ত্রোপচার […]

আরও পড়ুন
প্রেসিডেন্ট নির্বাচন

আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, কে যাচ্ছেন হোয়াইট হাউসে

আজ ৫ ই নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন । বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির মসনদ আগামী চার বছর কে সামলাবেন তা নির্ধারিত হবে এই নির্বাচনের মাধ্যমে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস, নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প—কে পাচ্ছেন হোয়াইট হাউসের টিকিট, তা নির্ধারণে ভোট দেবেন মার্কিন নাগরিকেরা। দিনভর চলবে রিপাবলিকান প্রতীক হাতি ও ডেমোক্রেটিক প্রতীক গাধার […]

আরও পড়ুন
আইজিপি

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাজ্য সফর

ইন্টারপোল এর ৯২ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম, এনডিসি। আইজিপি সম্মেলনে ২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি আলী হায়দার চৌধুরী। চার দিনব্যাপী (৪-৭ নভেম্বর) ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের […]

আরও পড়ুন
মার্কিন প্রেসিডেন্ট

কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, জানালেন জ্যোতিষী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণে আর মাত্র দুদিন বাকি। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় কমলা-ট্রাম্পের পরস্পরবিরোধী আক্রমণে জমে উঠেছে প্রচার-প্রচারণা। এরই মধ্যে প্রায় ৭ কোটির বেশি আগাম ভোট দিয়েছেন ভোটাররা। চূড়ান্ত ভোটগ্রহণে দুদিন বাকি, আর এই দুই দিনে কেউই জানেন না পর্দার অন্তিম দৃশ্য কীভাবে রচনা হবে। জনমত জরিপে সামান্য এগিয়ে থাকা কমলা হ্যারিস আর সাবেক […]

আরও পড়ুন
জ্বালানি তেল

ফের বাড়লো বিশ্ববাজারে জ্বালানি তেল এর দাম

বিশ্ববাজারে ফের জ্বালানি তেল এর দাম বেড়েছে। সোমবার (২১ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইরান ইসরায়েলে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলে মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। তখন অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধের আশঙ্কায় দাম বাড়তে থাকে। কিন্তু ইসরায়েল পাল্টা আক্রমণ না করায় ধীরে ধীরে উত্তেজনা কমতে থাকে। […]

আরও পড়ুন
বিশ্বব্যাংক

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হতে পারেঃ বিশ্বব্যাংক

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রবৃদ্ধির হার চার শতাংশে নামিয়ে এনেছে বিশ্বব্যাংক । এই হার সংস্থাটির আগের পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে পারে বলে জানিয়েছে বৈশ্বিক দাতা সংস্থাটি। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার ওপর প্রভাব ফেলেছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে […]

আরও পড়ুন
হাসান নাসরুল্লাহ

ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত, নিশ্চিত করল হিজবুল্লাহ

লেবাননের ইরানপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি। খবর বার্তা সংস্থা এএফপির। বিবৃতিতে বলা হয়, ‘হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন; যাদের তিনি […]

আরও পড়ুন
মাহফুজ

মাহফুজকে বিশ্বমঞ্চে বিপ্লবের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করালেন

বিশ্বমঞ্চে মাহফুজকে বিপ্লবের পেছনের মাস্টারমাইন্ড আখ্যা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির একজন সমন্বয়ক মাহফুজ আলম। মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য আলোচিত। বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। নিজে স্বীকার না করলেও […]

আরও পড়ুন
জো বাইডেন

বাংলাদেশের নতুন সংস্কার বাস্তবায়নে সমর্থন অব্যাহত রাখবেঃ বাইডেন

বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে […]

আরও পড়ুন
সেনাপ্রধান

রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও নির্বাচন প্রসঙ্গে যা বললেন সেনাপ্রধান

যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সে জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান এসব কথা বলেন। তাঁর সাক্ষাৎকারের ভিত্তিতে আজ মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। ছাত্র–জনতার অভ্যুত্থানে গত […]

আরও পড়ুন