রণক্ষেত্র আশুলিয়া টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের আশুলিয়ায় নিউ এইজ গ্রুপের কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের একাংশ সড়ক অবরোধ করে একটি বাস ভাঙচুর করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে দৌড়াদৌড়ির সময় পড়ে গিয়ে তিন নারী শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। […]
আরও পড়ুন
