সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

অনুমোদনজনিত জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। মৌসুম শুরুর চার দিন পর প্রথম দিন ৮৩৬ জন পর্যটক নিয়ে দ্বীপটির উদ্দেশে রওনা দিয়েছে একটি জাহাজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে ‘এমভি বারো আউলিয়া’ নামের জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। […]

আরও পড়ুন