ঢাকার কেরানীগঞ্জে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ, মোবাইল ফোনে ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে । এ ঘটনায় চার ব্যক্তির বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী লিমা আক্তার নামে এক নারী।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে ঐ নারী জানান, গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় খোকন (৩২) নামে এক ব্যক্তির বাসায় গৃহ পরিচালিকার কাজ করতে গেলে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে খোকন। এবং ধর্ষণের পুরো ঘটনাটি খোকন তার মোবাইল ফোনে ধারন করে রাখেন বলে আরো অভিযোগ করেন ঐ নারী।
পরবর্তীতে খোকন ধারণ করা ভিডিও দেখিয়ে,বিষয়টি কাউকে জানালে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় ঐ নারীকে।
অভিযোগে আরও বলা হয়, একই দিন বিকেল খোকন ঐ নারীকে ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে আনুমানিক ৫টার দিকে তাঁকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাজীরগাঁও এলাকার মামুনের (৩২) বাসায় নিয়ে যায়। এবং সেখানে খোকন, মামুন, বাবু (২৫), যুবায়েত (২৪) আবারো তাকে ধর্ষন করে। এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করেন।
পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
এ ঘটনায় বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।

