গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছে সাজ্জাদ আল ইসলাম। গতকাল ২৬ ডিসেম্বর দলীয় কার্যালয় থেকে তাকে আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নপত্র ও অঙ্গীকারনামা প্রদান করা হয়।
আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজ্জাদ আল ইসলাম। তিনি ট্রাক মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “আমি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে তরুণদের পাশে নিয়ে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ নিরসনে কাজ করবো। একই সঙ্গে আইনের সুশাসন প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট থাকবো।”
উল্লেখ্য, ঢাকা-৩ আসনে মোট ৫টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলো হলো— শুভাঢ্যা, কোন্ডা, তেঘরিয়া, আগানগর ও জিঞ্জিরা। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৬২,১৬৩ (তিন লক্ষ বাষট্টি হাজার একশ তেষট্টি) জন।
আরোও পড়ুনঃ টর্চ জ্বালিয়ে যুদ্ধবিরতির বার্তা দিয়ে ভাইরাল সেই তরুণ সাংবাদিক নিহত

