ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

রাজনীতি সারাদেশ

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত ঢাকা-২ ও ঢাকা-৩ এই দুই আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম

তিনি জানান, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনের আচরণবিধি ও বিধিমালা অনুযায়ী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাস্টার, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির ও মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম, ইসলামী আন্দোলন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি সুলতান আহমেদ খান, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার মা পারুল মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন এবং দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার গৃহবধূ তাহমিনা রহমান।

আরও পড়ুন: তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উজ্জীবিত সকল নেতাকর্মী